জিবিএন বাংলা

থানা থেকে পালালেন রিমান্ডে থাকা নারী আসামি, তদন্তে কমিটি

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডে থাকা এক নারী আসামি পালিয়ে গেছেন। আজ বৃহস্পতিবার সকালে মিতু আক্তার নামে হত্যা মামলার ওই আসামি কৌশলে থানা হেফাজত থেকে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

পুলিশ বলছে, মিতু আক্তার যাত্রাবাড়ী এলাকার হাজী সোহেল হত্যা মামলার আসামি। তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করার ঠিক কিছুক্ষণ আগে সকালে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা গেছে, সকালে কৌশলে গেটের তালা খুলে থানা থেকে বেরিয়ে যান মিতু। নারী আসামিদের সাধারণত হাতকড়া পরানো হয় না। এ সুযোগ কাজে লাগিয়েই তিনি পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওয়ারী বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডেমরা জোন) মহসিন মাসুদ বলেন, একটি হত্যা মামলায় অভিযুক্ত এক নারী আসামি যাত্রাবাড়ী থানায় রিমান্ডে থাকা অবস্থায় পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া মিতু আক্তারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

এদিকে, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সদস্যকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ কর্মকর্তারা বলেন, ঘটনার তদন্তে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিষয় : হত্যা রাজধানী মামলা ঢাকা জেলা আসামি যাত্রাবাড়ী

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

থানা থেকে পালালেন রিমান্ডে থাকা নারী আসামি, তদন্তে কমিটি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডে থাকা এক নারী আসামি পালিয়ে গেছেন। আজ বৃহস্পতিবার সকালে মিতু আক্তার নামে হত্যা মামলার ওই আসামি কৌশলে থানা হেফাজত থেকে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

পুলিশ বলছে, মিতু আক্তার যাত্রাবাড়ী এলাকার হাজী সোহেল হত্যা মামলার আসামি। তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করার ঠিক কিছুক্ষণ আগে সকালে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা গেছে, সকালে কৌশলে গেটের তালা খুলে থানা থেকে বেরিয়ে যান মিতু। নারী আসামিদের সাধারণত হাতকড়া পরানো হয় না। এ সুযোগ কাজে লাগিয়েই তিনি পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওয়ারী বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডেমরা জোন) মহসিন মাসুদ বলেন, একটি হত্যা মামলায় অভিযুক্ত এক নারী আসামি যাত্রাবাড়ী থানায় রিমান্ডে থাকা অবস্থায় পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া মিতু আক্তারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

এদিকে, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সদস্যকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ কর্মকর্তারা বলেন, ঘটনার তদন্তে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জিবিএন বাংলা

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x