জিবিএন বাংলা

মোবাইলের আলোতে অস্ত্রোপচার: চিতলমারীতে অপচিকিৎসার অভিযোগে ও বিচারের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মোবাইলের আলোতে অস্ত্রোপচার: চিতলমারীতে অপচিকিৎসার অভিযোগে ও বিচারের দাবিতে মানববন্ধন
আজ দুপুরে চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

বাগেরহাটের চিতলমারীতে মোবাইলের আলো জ্বেলে প্রায় তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার এবং অপচিকিৎসার অভিযোগে হাবিবা ক্লিনিক অ্যান্ড বারিশ ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্টদের বিচার ও রোগী লাভলী ঘরামীর ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাবিবা ক্লিনিক অ্যান্ড বারিশ ডায়াগনস্টিক সেন্টারের স্যাকমো অমিত মণ্ডল, পরিচালক সাব্বির আহমেদ রুপম ও রফিকুল ইসলামের ভুল চিকিৎসার কারণে লাভলী ঘরামীর জরায়ু কেটে ফেলা হয়েছে এবং মূত্রথলি ছিদ্র হয়েছে। এতে তাঁর নবজাতক সন্তানেরও মৃত্যু হয়েছে। বর্তমানে লাভলী ঘরামী আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং ভবিষ্যতে তিনি আর মা হতে পারবেন না বলে বক্তারা দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সোনালী বৈদ্য, প্রহর কান্তি সরকার, লক্ষ্মী রানা, সুমন করাতী, মো. ওয়াবায়দুল্লাহ, শাহা আলম ও মো. সালমান শেখ।

এর আগে বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন করতে গেলে ক্লিনিকের পরিচালক সাব্বির আহমেদ রুপমের বড় ভাই জয়নুল পারভেজ সুমন নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে এতে বাধা দেন বলে অভিযোগ করেন আয়োজকেরা। এ সময় তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ করা হয়।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, ‘এ-সংক্রান্ত একটি অভিযোগ আমি হাতে পেয়েছি। ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এর আগেও তাঁদের বিরুদ্ধে অন্য একটি ঘটনায় অভিযোগ পাওয়ার পর সিভিল সার্জন পরিদর্শন করেছেন। এবার এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।’

মানববন্ধনকারীরা লাভলী ঘরামীর চিকিৎসার ব্যয় ও ক্ষতিপূরণ নিশ্চিতের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিষয় : অভিযোগ বাগেরহাট অস্ত্রোপচার মানববন্ধন

জিবিএন বাংলা

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মোবাইলের আলোতে অস্ত্রোপচার: চিতলমারীতে অপচিকিৎসার অভিযোগে ও বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x