জিবিএন বাংলা

গৌরনদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) মো. মোকশেদ উল্লাহর যোগদান

বরিশালের গৌরনদী উপজেলায় নতুন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. মোকশেদ উল্লাহ। তাঁর যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁকে বরণ করে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।নতুন কর্মস্থলে যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. মোকশেদ উল্লাহকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এ সময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বরিশাল উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুল আলম খান সেন্টু,  পৌর বিএনপির সদস্যসচিব(ভারপ্রাপ্ত)  শফিকুর রহমান শরিফ স্বপনসহ উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. মোকশেদ উল্লাহর যোগদানকে স্বাগত জানিয়ে উপস্থিত ব্যক্তিরা তাঁর নতুন কর্মস্থলের কর্মজীবনের সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, তাঁর দায়িত্ব পালনের মধ্য দিয়ে গৌরনদী উপজেলার ভূমি ব্যবস্থাপনায় আরও গতিশীলতা, স্বচ্ছতা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত হবে। বিশেষ করে নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, খাসজমি ব্যবস্থাপনা, সরকারি ভূমি সংরক্ষণ এবং সাধারণ মানুষের ভূমিসংক্রান্ত সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন তিনি।তাঁদের প্রত্যাশা, সাধারণ মানুষ যাতে সহজে, দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা পেতে পারেন, সে লক্ষ্যে নবাগত সহকারী কমিশনার (ভূমি) সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

গৌরনদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) মো. মোকশেদ উল্লাহর যোগদান