জিবিএন বাংলা

গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

উৎসবমুখর পরিবেশ ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট ফাইনাল খেলা।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় আল-আমিন একাদশ ও কিরু স্মৃতি সংঘ। টানটান উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয়লাভ করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আল-আমিন একাদশ। আর রানার্সআপ হয় কিরু স্মৃতি সংঘ।ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন আল-আমিন একাদশকে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ কিরু স্মৃতি সংঘকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান খান মুকুল, সদস্য সচিব, বিএনপি বরিশাল উত্তর জেলা শাখা। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তারিক হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, গৌরনদী থানা।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আবুল হোসেন মিয়া, সদস্য, বিএনপি বরিশাল উত্তর জেলা শাখা; রফিকুল ইসলাম কাজল, সদস্য (দপ্তরের দায়িত্বে), বিএনপি বরিশাল উত্তর জেলা শাখা; মোঃ জাকির হোসেন শরীফ, আহ্বায়ক, বিএনপি গৌরনদী পৌরসভা শাখা; এডভোকেট এস এম মনিরুজ্জামান, সদস্য, বিএনপি বরিশাল উত্তর জেলা শাখা এবং মোঃ মিলাদ হাওলাদার, সদস্য সচিব, গৌরনদী উপজেলা ক্রীড়া কমিটি।এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিন্টু, আহ্বায়ক, বিএনপি বাঘী ইউনিয়ন শাখা এবং মোঃ চুন্নু সরদার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, বিএনপি বাঘী ইউনিয়ন শাখা।টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় ছিলেন কাজী হুমায়ুন কবির, মোঃ মোক্তার শিকদার, কাজী মাহবুব আলম রুবেল, মোঃ মিজানুর রহমান, মোঃ সালাম হাওলাদার ও মোঃ নূর আলম হাওলাদার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচ এম তারিকুল ইসলাম কাফি, সভাপতি, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়।স্থানীয় ধানডোবা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে সকাল থেকেই এলাকায় ছিল উৎসবের আমেজ। ফাইনাল খেলাকে কেন্দ্র করে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দর্শকদের ব্যাপক সমাগম ঘটে। খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপভোগ করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী।আয়োজকরা জানান, মরহুম কাজী সেকেন্দার আলীর স্মৃতিকে স্মরণীয় করে রাখা এবং স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল