জিবিএন বাংলা

রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের খুনের ঘটনায় আটক ২

রংপুর জিলা স্কুলের হিসাববিজ্ঞানের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাদের দুই সন্তান আগামী চক্রবর্তী ও আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের খুনের ঘটনায় আটক ২