স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গৌরনদী উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।শনিবার (২২ আগস্ট) বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ডে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এ সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তছলিম উদ্দিন, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইদুল আলম সেন্টু খান, যুগ্ম আহ্বায়ক এম এ গফুর এবং গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহাতাব, যুবদল নেতা মোঃ রিয়াজ ভুইয়া, মোঃ মশিউর রহমানসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।