পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে ‘ক্লিন অ্যান্ড গ্রিন গৌরনদী’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উপজেলার বাটাজোড় এলাকায় আয়োজিত এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য সচিব এবং স্থানীয়ভাবে জহির সাজ্জাদ হান্নান শরীফ এবং পৌর বিএনপির সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন।
এ সময় অন্যান্যের মধ্যে বাটাজোড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজাদ মৃধা এবং সদস্য সচিব মোঃ পান্না হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উপজেলার পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং গাছ লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।