জিবিএন বাংলা

প্রাণবন্ত আয়োজনে মুখরিত বিদ্যালয় মাঠ, বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিলেন অতিথিরা

বরিশালের টরকী বন্দরে অনিম স্মৃতি ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অনিম স্মৃতি ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় ও উৎসবের আমেজ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, আহ্বায়ক, গৌরনদী উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুদিউজ্জামান মিন্টু, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, সদস্য সচিব শফিকুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন অর রশীদ এবং মোঃ জাকির হোসেন রাজা।

বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন বলেও তারা মত প্রকাশ করেন।

টুর্নামেন্টের সার্বিক আয়োজন করেন বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ চুন্নু সরদার, যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার এবং গৌরনদী উপজেলা যুবদল নেতা মোঃ স্বপন সরকার।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। প্রাণবন্ত এ আয়োজন টরকী বন্দর এলাকার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

বিষয় : গৌরনদী

জিবিএন বাংলা

শনিবার, ০১ আগস্ট ২০২৬

বরিশালের টরকী বন্দরে অনিম স্মৃতি ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x