জিবিএন বাংলা

‎দিনাজপুরের বিরামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ছবি : নিজস্ব প্রতিনিধি

‎দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মুক্তা খাতুন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ তানজিনা খাতুন।

‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এএইচএম তৌহিদুল্লাহ, সমবায় কর্মকর্তা রাকিবুল ইসলাম, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, নির্বাচন কর্মকর্তা জোবায়ের হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন।

‎আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাতের গুরুত্ব তুলে ধরেন। হাতকে পরিস্কার রাখতে হলে নিয়ম মেনে হাত ধোয়ার বিকল্প নেই বলে জানান তারা।

‎এ সময় হাত ধোয়ার বিভিন্ন কলাকৌশল সকলের কাছে উপস্থাপন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের অফিস সহকারি মোস্তাফিজুর রহমান মাসুম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউটস ও সাধারণ শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

‎

জিবিএন বাংলা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

‎দিনাজপুরের বিরামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x