জিবিএন বাংলা

মাহিলাড়ার ২নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হতে চান জাকির খলিফা, এলাকাবাসীর সমর্থন

ছবি : জিবিএন বাংলা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার ৪নং মাহিলাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মোহাম্মদ জাকির খলিফা। এ উপলক্ষে নিজ বাসভবনে এলাকাবাসীকে নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেন তিনি। সভায় এলাকার মুরুব্বি, যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ জাকির খলিফা উপজেলার বেজহার গ্রামের আয়ুবালী খলিফার জ্যেষ্ঠ পুত্র। তিনি মাহিলাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং মাহিলাড়া বাজার সমিতির সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত।

আলোচনা সভায় জাকির খলিফা আসন্ন নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে এলাকার মুরুব্বি, যুবক ও ভোটারদের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের সেবক হিসেবে কাজ করতে চান। ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, জনসাধারণের কল্যাণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে চান তিনি।

এ সময় উপস্থিত এলাকাবাসীর অনেকে জাকির খলিফার প্রতি সমর্থন জানিয়ে তাঁকে মেম্বার হিসেবে দেখতে চাওয়ার কথা ব্যক্ত করেন। তাঁরা বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণে জাকির খলিফাকে নিয়ে তাঁদের প্রত্যাশা রয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে থেকে নির্বাচনে বিজয়ী করার চেষ্টা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম বুলবুল চোকদার, মো. আলাউদ্দিন সরদার, মো. সামচুর সরদার, মো. টুটু মোল্লা, মো. সেকেন মোল্লা, মো. চান মিয়া, মো. ফারুক মিলেটারি, কৃষ্ণ হাওলাদার, জাকির খাঁ ও মো. হারুন সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ব্যক্তিগত জীবনে মোহাম্মদ জাকির খলিফা স্ত্রী ও চার সন্তানের জনক। ব্যবসার পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২নং ওয়ার্ডের ভোটারদের দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সম্ভাব্য এই মেম্বার পদপ্রার্থী।

বিষয় : বিএনপি রাজনীতি

জিবিএন বাংলা

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মাহিলাড়ার ২নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হতে চান জাকির খলিফা, এলাকাবাসীর সমর্থন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x