বরিশালের মেহেন্দিগঞ্জে একই দিনে পৃথক ঘটনায় পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৭আগস্ট বৃহস্পতিবার উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের পূর্ব হর্নি গ্রামে পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী শিশু ওবায়দুল্লাহর মৃত্যু হয়। মৃত ওবায়দুল্লাহ মোহাম্মদ শাহিন মোল্লার ছেলে। ঘটনার সময় তার মা সবজি বাগানে শাক-সবজি কাটছিলেন। এসময় শিশুটি ঘর থেকে বের হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। একই দিন বিকেলে মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের চরহোগলা গ্রামের ১ নং ওয়ার্ডে পানিতে পড়ে ফাহাদুল ইসলাম মাহিম (৬) নামে আরও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। মৃত মাহিম চরলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল এর একমাত্র ছেলে । দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।