জিবিএন বাংলা

নবাগত ইউএনও আশিক আহমেদের সঙ্গে নেছারাবাদ সাংবাদিকদের মতবিনিময়

ছবি : নিজস্ব প্রতিনিধি

  পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদের

 সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাংবাদিকরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আমন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মতবিনিময় সভায় নেছারাবাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, সুশাসন ও জনসেবার নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সাংবাদিকরা উপজেলার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো প্রশাসনের কাছে তুলে ধরে সহযোগিতার আশ্বাস দেন তারা।

নবাগত ইউএনও আশিক আহমেদ উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নেছারাবাদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় শেষে সাংবাদিকরা নবাগত ইউএনও আশিক আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় স্বরূপকাঠি প্রেসক্লাব, নেছারাবাদ প্রেসক্লাব , স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাব সহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জিবিএন বাংলা

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নবাগত ইউএনও আশিক আহমেদের সঙ্গে নেছারাবাদ সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x