জিবিএন বাংলা

গৌরনদীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ২ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট

ছবিঃ জিবিএন বাংলা

বরিশালের গৌরনদী পৌরসভার গেরাকুল এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এক কুয়েত প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ ২ লাখ টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী প্রবাসীর নাম ইউসুফ খান। তিনি ওই এলাকার আব্দুল রশিদ খানের ছেলে। শুক্রবার (৬ নভেম্বর) আনুমানিক রাত ১টার দিকে এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী ইউসুফ খানের স্ত্রী I নোভা আক্তার ও ইউসুফ খানের ছোট ভাবি নুপুর একটা জানান , তিনি দুই সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করেন। পরিবারের অন্য সদস্যরা বরিশালে থাকেন। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে রাত ১১টার দিকে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। কখন বা কীভাবে চোরেরা বাড়িতে প্রবেশ করেছে, তা তিনি বুঝতে পারেননি।

তিনি আরও জানান, শুক্রবার সকাল ৬টার দিকে তাঁর ছেলে খাবার ঘরের পিঁড়ার মাটি খোঁড়া অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের সদস্যদের ডেকে বিষয়টি দেখান। এরপর ঘরের মালামাল পরীক্ষা করতে গিয়ে দেখতে পান, খাবার ঘরের জিনিসপত্র ঠিক থাকলেও বসতঘরে রাখা নগদ ২ লাখ টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকার নেই।

নুপুর আক্তার বলেন, এলাকার অনেকেই জানেন, তাঁর গলায় ও কানে স্বর্ণালংকার ছিল। চুরির ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দুই সন্তানকে নিয়ে বাড়িতে থাকি। এমন ঘটনায় আমরা আতঙ্কিত। আমার চুরি হওয়া মালামাল উদ্ধারে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় এনে বিচার চাই।

এদিকে, এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত গৌরনদী মডেল থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।

জিবিএন বাংলা

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

গৌরনদীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ২ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x