জিবিএন বাংলা

তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ

গৌরনদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন

ছবি : জিবিএন বাংলা

তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) জহির উদ্দিন স্বপন।

‘ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে গৌরনদী উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজকরা জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের ক্রীড়া নৈপুণ্য বিকাশের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে তরুণ প্রজন্মকে উৎসাহিত করার মাধ্যমে আত্মনির্ভরশীলতা ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্য রয়েছে এ উদ্যোগের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু এবং সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহ, সেচ্ছসেবক দলের শিবলুর রহমান, উপজেলার প্রাইমারী ও হাইস্কুলের স্কাউট দলের শিক্ষক ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব।

স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জিবিএন বাংলা

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

গৌরনদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x