জিবিএন বাংলা

হিলিতে মাছ চুরির অভিযোগে ১৩ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

ছবি : নিজস্ব প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরে মাছ চুরির অভিযোগে নাঈম হোসেন (১৩) নামে এক শিশুকে হাত-পা রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় বিপ্লব হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার বোয়ালদাড় গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিপ্লব হোসেন ওই গ্রামের সায়েদ আলীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর (রোববার) রাতে বোয়ালদাড় গ্রামের একটি পুকুরে মাছ চুরির অভিযোগে শিশু নাঈমকে হাত-পা রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। এ ঘটনায় পুকুরের মালিক সাখাওয়াত হোসেনসহ কয়েকজন জড়িত বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত বুধবার শিশুটির বাবা ফয়জার হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশু নির্যাতনের মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার আসামিকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

হিলিতে মাছ চুরির অভিযোগে ১৩ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x