জিবিএন বাংলা

বিরামপুরে মিড ডে মিলে নতুন চমক, কুপনে পছন্দের খাবার পাবে শিশুরা

নিজস্ব প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের কুপন পদ্ধতির পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রংপুর বিভাগের একমাত্র নির্বাচিত বিদ্যালয় হিসেবে বিরামপুর পৌর এলাকার শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার (১ নভেম্বর) দুপুরে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।

জানা গেছে, বিরামপুর উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিড ডে মিল প্রকল্পের আওতায় রয়েছে। শিক্ষার্থীদের প্রতিদিনের খাবারে বৈচিত্র্য আনতে এবং তাদের পছন্দকে গুরুত্ব দিয়ে নতুন এ কুপন পদ্ধতি চালু করা হয়েছে। দেশের আটটি বিভাগের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রংপুর বিভাগের জন্য নির্বাচিত হয়েছে শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নতুন এ পদ্ধতিতে প্রতিদিন ডিম ও কলার পাশাপাশি শিক্ষার্থীরা কুপন জমা দিয়ে নির্ধারিত দোকান থেকে নিজেদের পছন্দ অনুযায়ী বনরুটি, কিশমিশ, বাদাম, ড্রাই কেক, খেজুর ও বিস্কুট নিতে পারবে। প্রতিদিন শিক্ষার্থীপ্রতি ৩৫ টাকা মূল্যের খাবার সরবরাহ করা হবে।

অভিভাবকদের প্রত্যাশা, খাবারের এ বৈচিত্র্য শিশুদের বিদ্যালয়ে আসার আগ্রহ বাড়াবে। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ ও বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়াতেও প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, সহকারী শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লুৎফর রহমান, সহসভাপতি সানোয়ার হোসেন এবং ইএসডিওর স্কুল ফিডিং কর্মসূচির জেলা ব্যবস্থাপক শাহ মো. আমিনুল হক।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী কবির রেজা, বিএনপির ওয়ার্ড সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জিবিএন বাংলা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

বিরামপুরে মিড ডে মিলে নতুন চমক, কুপনে পছন্দের খাবার পাবে শিশুরা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x