‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, গৌরনদীর আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, প্রেসক্লাবের সভাপতি সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার প্রকাশক ও সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির আহবায়ক মো. জাকির হোসেন শরীফ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামিম খলিফা, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, সমবায় কর্মকর্তা লতিফা আক্তার, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, আইন ও সালিশ কেন্দ্রের উপজেলা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবদুছ ছালেক মামুনসহ প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ করেন।
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে যুব উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে দিবসটি উদযাপন করা হয়।