জিবিএন বাংলা

গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

 বরিশালের গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব আব্দুস ছালেক চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) গৌরনদী পৌরসভার সভাকক্ষে পৌর প্রশাসক, সহায়ক সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এদিনই নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক পৌরসভায় তার কর্মজীবনের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন।

পৌর প্রশাসক ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভার সহায়ক সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ বাদশা মিয়াসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক দীর্ঘ কর্মজীবনে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাগত দক্ষতার সঙ্গে গৌরনদী পৌরসভার বিভিন্ন উন্নয়ন ও প্রকৌশল কার্যক্রমে দায়িত্ব পালন করেছেন। তার কর্মনিষ্ঠা ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ কর্মজীবনে স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা তার অবসরোত্তর জীবন সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধিতে কাটুক—এ কামনা করেন। একই সঙ্গে তার দীর্ঘ কর্মজীবনের জন্য কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

বিষয় : বরিশালের খবর বরিশালের গৌরনদী বরিশালের গৌরনদী

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

 বরিশালের গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব আব্দুস ছালেক চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) গৌরনদী পৌরসভার সভাকক্ষে পৌর প্রশাসক, সহায়ক সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এদিনই নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক পৌরসভায় তার কর্মজীবনের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন।

পৌর প্রশাসক ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভার সহায়ক সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ বাদশা মিয়াসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক দীর্ঘ কর্মজীবনে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাগত দক্ষতার সঙ্গে গৌরনদী পৌরসভার বিভিন্ন উন্নয়ন ও প্রকৌশল কার্যক্রমে দায়িত্ব পালন করেছেন। তার কর্মনিষ্ঠা ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ কর্মজীবনে স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা তার অবসরোত্তর জীবন সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধিতে কাটুক—এ কামনা করেন। একই সঙ্গে তার দীর্ঘ কর্মজীবনের জন্য কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

জিবিএন বাংলা

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x