জিবিএন বাংলা

গৌরনদীতে সরকারি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

ছবি : জিবিএন বাংলা

বরিশালের গৌরনদীতে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর এবং উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন খাল ও উন্মুক্ত জলাশয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল খান, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদউজ্জামান মিন্টু।

এ সময় গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, সদস্য সচিব মো. শফিকুর রহমান শরীফ স্বপন, বিএনপি নেতা আবু বকর গাজী, শামীম আহমেদ, সাইদুল আলম সেন্টু, মিজানুর রহমান আকবর ও ফুয়াদ হোসেনসহ উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, সরকারি ও উন্মুক্ত জলাশয়ে নিয়মিতভাবে পোনা মাছ অবমুক্ত করা হলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর মাছের চাহিদা পূরণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় এ ধরনের কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

জিবিএন বাংলা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

গৌরনদীতে সরকারি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x