জিবিএন বাংলা

নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন

ছবি : জিবিএন বাংলা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদায়) ও সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একজন বিরল প্রতিভা। প্রায় একশ বছরেও এ রকম একজন প্রতিভার জন্ম হয় না। এমন প্রতিভা কেবল সর্বশক্তিমানই দান করেন। তাঁদের সৃষ্টিকর্ম যুগে যুগে মানুষকে প্রভাবিত করে। বাংলাদেশের বাস্তবতায় কবি নজরুল তেমনই একজন অসাধারণ মানুষ। এ কারণে সরকার ক্ষমতায় আসার পর চলতি বছরকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছে।’

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু,  পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, সদস্যসচিব মো. সফিকুর রহমান শরীফ স্বপন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে বেলা সাড়ে ১১টায় জহির উদ্দিন স্বপন উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৬৪ জন গ্রাম পুলিশ সদস্যের মধ্যে সরকারের দেওয়া নতুন বাইসাইকেল, পোশাক ও জুতা বিতরণ করেন। এ সময় গ্রাম পুলিশ সদস্যদের স্ত্রীদের জন্য তিনি ব্যক্তিগত অর্থায়নে নতুন শাড়িও উপহার দেন।

এ ছাড়া সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x