জিবিএন বাংলা

আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনীর ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়। প্রদর্শনীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) তিন হাজার ক্যাডেটের পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতেরা উপস্থিত রয়েছেন।

এর আগে সকালে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমানের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। সেখানে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

দিবসটি উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রার কর্মসূচিও রেখেছে বিএনপি। বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে হেঁটে অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান

জিবিএন বাংলা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x