জিবিএন বাংলা

গৌরনদীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে স্তন অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু

নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে শরীরে অস্ত্রোপচার করাতে গিয়ে রোজি আক্তার লিজা (৩১) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। গত ৫ সেপ্টেম্বর ঢাকার পান্থপথ-গ্রিন রোডের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর রোববার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।মৃত রোজি আক্তার লিজা বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদার (রব রাজা)-এর মেয়ে।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিজা নারী হলেও ছোটবেলা থেকেই ছেলেদের মতো চলাফেরা ও আচরণ করতেন। ছেলেদের মতো চুল কাটাতেন এবং নিজেকে পুরুষ হিসেবে দেখতে আগ্রহী ছিলেন। সেই আকাঙ্ক্ষা থেকেই ধাপে ধাপে শরীরে অস্ত্রোপচার করানোর উদ্যোগ নেন। সর্বশেষ গত ৫ সেপ্টেম্বর ঢাকার ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে তার স্তন অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে রোববার ভোরে তার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা জেমিনি ওরফে জেনিফা আক্তার নামে এক যুবতীর সঙ্গে লিজার ঘনিষ্ঠতা ছিল। জেনিফা দীর্ঘদিন লিজার বাড়িতে অবস্থান করতেন। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তারা একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিতেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।সূত্র জানায়, প্রায় তিন বছর আগে একই সম্পর্কের বিষয়কে কেন্দ্র করে লিজা তার আপন ভাইয়ের স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জেনিফার সঙ্গে তার পরিচয় হয়। এরপর জেনিফা লিজাদের বাড়িতে এসে দীর্ঘদিন অবস্থান করতেন।লিজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোববার বিকেলে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন। পরে সন্ধ্যার মধ্যেই স্থানীয়ভাবে তার দাফন সম্পন্ন করা হয়.

গৌরনদীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে স্তন অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু