জিবিএন বাংলা

মুন্সীগঞ্জে একই দিনে তিন স্থানে আগুন, পুড়ল চার বসতঘর

মুন্সীগঞ্জের শ্রীনগর, সিরাজদিখান ও টঙ্গিবাড়ী উপজেলায় একই দিনে পৃথক তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুরের মধ্যে এসব অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের বাড়িঘর বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। তবে আগুনে চারটি টিনের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া সিরাজদিখানে আগুন নেভাতে গিয়ে আহাদ হাওলাদার (২০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম এসব তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ২০ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে অগ্নিকাণ্ডের খবর আসে। উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকার জোর মসজিদসংলগ্ন সালমা বেগমের টিনের বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টিন ও কাঠের তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের তৎপরতায় তা একটি ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়। এতে পাশের ঘরগুলো রক্ষা পায়। আগুনে একটি টিনের ঘর ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

একই দিন দুপুর ১২টা ২১ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে অগ্নিকাণ্ডের খবর আসে। উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখুলা গ্রামের আলগাপাড়া এলাকার একটি বসতবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

এ ঘটনায় নিয়াশা বেপারী, নাদিম বেপারী ও সোনা মিয়ার তিনটি টিনের ঘর ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়ভাবে আগুন নেভাতে সহায়তা করতে গিয়ে আহাদ হাওলাদারের পা টিনের আঘাতে কেটে যায়। পরে তিনি সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। প্রাথমিকভাবে রান্নার সময় লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, দুপুর ১টা ১০ মিনিটে টঙ্গিবাড়ী ফায়ার স্টেশনে অগ্নিকাণ্ডের খবর আসে। উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের দক্ষিণ মুলচর গ্রামে বাবুল বেপারীর বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

আগুনে দুটি টিনের ঘর, ফ্রিজ, খাট, আলমারি ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়তে পারেনি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম অগ্নিকাণ্ড প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বৈদ্যুতিক তার ও সংযোগ নিয়মিত পরীক্ষা করা, রান্না শেষে চুলার আগুন সম্পূর্ণ নেভানো এবং ঘরে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অসাবধানতায় অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ে উল্লেখ করে তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

বিডি-প্রতিদিন/এআইএস

বিষয় : ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ড

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে একই দিনে তিন স্থানে আগুন, পুড়ল চার বসতঘর

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x