জিবিএন বাংলা

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ১,০৫৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। একই সময়ে সবচেয়ে বেশি ২৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনা বিভাগে ১৯৯ জন, বরিশাল বিভাগে ১৪৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৮, চট্টগ্রাম বিভাগে ১০৩, রাজশাহী বিভাগে ৭৩, ময়মনসিংহ বিভাগে ৪৮, রংপুর বিভাগে ৪৭ এবং সিলেট বিভাগে সাতজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ৭৪ জন। এ ছাড়া খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহে ১৪, বরিশালে ১২, চট্টগ্রামে ১০, রাজশাহীতে ছয় এবং রংপুর ও সিলেট বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন।

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ১,০৫৬