ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
জিবিএন বাংলা

আর্কাইভ দেখুন

গৌরনদীতে গণঅভ্যুত্থান দিবস উদযাপনের প্রস্তুতি, ১৩১ প্রাথমিক বিদ্যালয়ে দুই হাজার গাছের চারা বিতরণ

গৌরনদীতে গণঅভ্যুত্থান দিবস উদযাপনের প্রস্তুতি, ১৩১ প্রাথমিক বিদ্যালয়ে দুই হাজার গাছের চারা বিতরণ

বরিশালের গৌরনদীতে ১৬ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুই হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। সভায় জানানো হয়, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে, যাতে দিনটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা যায়।সভায় বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী শেখ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার, মুক্তিযোদ্ধা আনিসুর রহমান।পরে দুপুর ১২টায় উপজেলা চত্বরে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম নুরুল হক মৃধা এবং প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. ইব্রাহীম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব হান্নান শরীফ, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বদিউজ্জামান মিন্টু, খন্দকার মনিরুজ্জামান মনির, জাকির হোসেন শরীফ, কামরুজ্জামান খোকন এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনির হোসেন।অনুষ্ঠানে উপজেলার ১৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ১৪টি করে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। মোট প্রায় দুই হাজার চারা বিতরণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।


গৌরনদীতে ১৬ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

গৌরনদীতে ১৬ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১৬ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ জুলাই ২০২৬ ইং, মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব ও সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ।সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত পৌর সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরএছাড়াও সভায় উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন গৌরনদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ বায়েজীদ শরীফ এবং পৌর আমীর হাফিজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ১৬ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজে আলোকচিত্র প্রদর্শনী, তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতাসহ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য নানামুখী ও বর্ণাঢ্য কর্মসূচী পালন করা হবে।


হরিরামপুরে বাহিরচর পূর্বপাড়া নতুন পিচ ঢালাই এর ১ কিঃমি সরকারি রাস্তার অধিকাংশ ধ্বসে পড়ছে,চলাচলে চরম দুর্ভোগ ।

হরিরামপুরে বাহিরচর পূর্বপাড়া নতুন পিচ ঢালাই এর ১ কিঃমি সরকারি রাস্তার অধিকাংশ ধ্বসে পড়ছে,চলাচলে চরম দুর্ভোগ ।

মানিকগঞ্জের হরিরামপুরে দড়িকান্দি বাহিরচর- বেড়িবাঁধ সংলগ্ন বাহিরচর পূর্বপাড়া নতুন পিচ ঢালাই এর ১ কিঃমি সরকারি রাস্তার অধিকাংশ ই ধ্বসে পড়ার কারণে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে চলাচলের যানবাহন অটোরিকশা,হ্যালোবাইক, মটর সাইকেল চলাচল কষ্টসাধ্য এবং দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। মাত্র ৫-৬ মাস যাবৎ হয়নি রাস্তা কার্যক্রম সমাপ্তি না হতেই রাস্তার ফাটল দেখা মিলছে। স্থানীয়দের অভিযোগ, নদীর পাশ থেকে মাটি কাটার ফলে এবং অধিবর্ষণে রাস্তার ফাটল ও ভেঙে গেছে। এমনকি রামকৃষ্ণপুর ভাটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্নেই অধিকাংশ রাস্তা ভেঙে গর্ত হয়ে গেছে কমলরত শিশু শিক্ষার্থীদের চলাচলেও ঝুকির আশঙ্কা রয়েছে এমনটি মন্তব্য বিদ্যালয়ের শিক্ষকদের।নাম প্রকাশে অনিচ্ছুক অনেকই বলেন,রাস্তা করার সময় নদীর পাশ থেকে ভিকু দিয়ে  মাটি কাটার ফলে এবং অতিবর্ষণে রাস্তার ফাটল ও ভেঙে গেছে। অত্র বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী শিক্ষক বলেন,আমাদের স্কুলের কমলরত শিশু শিক্ষার্থীদের চলাচলে ঝুকির আশঙ্কা রয়েছে।তিনি আরো বলেন,আমি উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।  স্থানীয় ভুক্তভোগী মীর মালেক জানান,আমদের বর্তমানে চলাচল  করতে কষ্টসাধ্য হয়।অতিদ্রুত রাস্তাটি সংস্কার করা হোক। স্থানীয়দের দাবি,অতিদ্রুত রাস্তাটি সংস্কার করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হোক।এ বিষয়ে উপজেলা প্রৌকশলী মোঃ শাহিনুজ্জামান মুঠোফোনে বলেন,এ বিষয়ে আমি অবগত নেই। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।


নড়াইলে ইউপি সদস্য প্রার্থী পিয়াল খান

নড়াইলে ইউপি সদস্য প্রার্থী পিয়াল খান

আসন্ন নড়াইলের কালিয়া উপজেলার  বাবরা - হাচলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন পিয়াল খান। তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করছেন এবং এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছেন।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় তারা পিয়াল খানকে সমর্থন করছেন। তারা আরো বলেন পিয়াল আমাদের  এলাকার সন্তান সে আমাদের বিপদে সব সময় পাশে থাকে তাকে আমরা আমাদের মেম্বার হিসেবে চাই। পিয়াল খান বলেন, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং যুবসমাজের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আমি জনগণের প্রতিনিধি হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। সবার সমর্থন ও ভালোবাসা পেলে সেই দায়িত্ব সততার সঙ্গে পালন করব।পিয়াল খান রাজনৈতিক ভাবে ছাত্রদলের একজন কর্মী তিনি অনেক আগে থেকেই ছাত্রদলের ব‍্যানারে জনসেবা করে আসছেন বলে জানা যায়।


ট্রাক চাপায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেল ৪ জনের

ট্রাক চাপায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেল ৪ জনের

নীলফামারীর ডোমারে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ মিথিলা ভ্যানের চার জন যাত্রী নিহত হয়েছেন। রোববার(১২ জুলাই)বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া পাড়া(এক বট) এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ভ্যানের যাত্রী প্রতিভা রানী রায় (৩০), তাঁর দুই সন্তান যাদব রায় (৬), বিপাশা রায় (৮) ও তাঁদের স্বজন পরিমল রায় (৩৫)। তাঁদের বাড়ি ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া পাড়া গ্রামে। এ ঘটনায় গুরুতর আহত ভ্যানের অপর যাত্রী সহিদুল ইসলামকে (৪০)গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিভা রানী রায় সন্তানদের নিয়ে মিথিলা ভ্যানে করে ডোমার উপজেলার বোরাগাড়ি ইউনিয়নের মরালডাঙ্গা গ্রামে এক অনুষ্ঠানে যাচ্ছিলেন।ঘটনাস্থলে দ্রুত গতির একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই চারজনকে মৃত ঘোষণা করেন।ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে আটকে যায়।ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


ঝিকরগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মীর আতিকুর রহমান

ঝিকরগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মীর আতিকুর রহমান

যশোরের ঝিকরগাছা উপজেলার পারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ চমৎকার সাফল্য অর্জন করেছে মেধাবী ছাত্র মীর আতিকুর রহমান। সম্প্রতি প্রকাশিত ফলাফলে সে কৃতিত্বের সাথে "ট্যালেন্টপুল" (মেধাবৃত্তি)-এ বৃত্তি লাভ করেছে।​মীর আতিকুর রহমানের এই গৌরবোজ্জ্বল সাফল্যে তার পরিবার, বিদ্যালয় এবং স্থানীয় এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সে ভবিষ্যতে আরও বড় হয়ে দেশের সেবা করতে চায়। মেধাবী আতিকুরের এই সাফল্যের পেছনে রয়েছে তার পিতা-মাতার অক্লান্ত পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা। তার পিতা মীর আজিজুর রহমান পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মাতা মোছাঃ নাজমা খাতুন একজন গৃহিণী। শিক্ষকের সন্তান হিসেবে ঘরেই গড়ে উঠেছিল আতিকুরের পড়াশোনার সুন্দর পরিবেশ, আর মায়ের সার্বক্ষণিক যত্ন তাকে এই কৃতিত্বপূর্ণ ফলাফলের চূড়ায় পৌঁছাতে সাহায্য করেছে।​আতিকুরের এই সাফল্যে পারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অত্যন্ত আনন্দিত। তারা আতিকুরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, "আতিকুর অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী ছাত্র। তার এই সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও দারুণভাবে অনুপ্রাণিত করবে।"​ছেলের এই অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে মীর আতিকুর রহমানের পিতা-মাতা সকলের কাছে তার ভবিষ্যৎ জীবনের উন্নতির জন্য দোয়া চেয়েছেন।


হালুয়াঘাটে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, একজনকে কারাদণ্ড

হালুয়াঘাটে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, একজনকে কারাদণ্ড

​ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এক বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার ধারা বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়।​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানে মোট ৮ হাজার মিটার চায়না দুয়ারী জাল এবং ১৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।​অভিযানে জাল মজুত করার দায়ে মো. সুজন মিয়া (পিতা: হযরত আলী, গ্রাম: কয়রাহাটি, ইউনিয়ন: ধারা) নামে একজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানের পর জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।​ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “নিষিদ্ধ এসব জালের কারণে জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের জাল ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”​উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধারা বাজারের গুদামে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে তা যথাযথ নিয়ম মেনে ধ্বংস করা হয়েছে।​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেশীয় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

গৌরনদীতে ১৬ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

গৌরনদীতে ১৬ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

নড়াইলে ইউপি সদস্য প্রার্থী পিয়াল খান

নড়াইলে ইউপি সদস্য প্রার্থী পিয়াল খান

জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, তদন্ত ইস্যুতে প্রশ্ন ছুঁড়লেন রাশেদ খাঁন

জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, তদন্ত ইস্যুতে প্রশ্ন ছুঁড়লেন রাশেদ খাঁন

গৌরনদীতে গণঅভ্যুত্থান দিবস উদযাপনের প্রস্তুতি, ১৩১ প্রাথমিক বিদ্যালয়ে দুই হাজার গাছের চারা বিতরণ

গৌরনদীতে গণঅভ্যুত্থান দিবস উদযাপনের প্রস্তুতি, ১৩১ প্রাথমিক বিদ্যালয়ে দুই হাজার গাছের চারা বিতরণ

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

হরিরামপুরে বাহিরচর পূর্বপাড়া নতুন পিচ ঢালাই এর ১ কিঃমি সরকারি রাস্তার অধিকাংশ ধ্বসে পড়ছে,চলাচলে চরম দুর্ভোগ ।

হরিরামপুরে বাহিরচর পূর্বপাড়া নতুন পিচ ঢালাই এর ১ কিঃমি সরকারি রাস্তার অধিকাংশ ধ্বসে পড়ছে,চলাচলে চরম দুর্ভোগ ।

রাজশাহীর অর্থনীতি মূলত আমকেন্দ্রিক। প্রতি বছর মে থেকে আগস্ট মাস পর্যন্ত আমকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

রাজশাহীর অর্থনীতি মূলত আমকেন্দ্রিক। প্রতি বছর মে থেকে আগস্ট মাস পর্যন্ত আমকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

গৌরনদীতে গণঅভ্যুত্থান দিবস উদযাপনের প্রস্তুতি, ১৩১ প্রাথমিক বিদ্যালয়ে দুই হাজার গাছের চারা বিতরণ

গৌরনদীতে গণঅভ্যুত্থান দিবস উদযাপনের প্রস্তুতি, ১৩১ প্রাথমিক বিদ্যালয়ে দুই হাজার গাছের চারা বিতরণ

গৌরনদীতে ১৬ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

গৌরনদীতে ১৬ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

হরিরামপুরে বাহিরচর পূর্বপাড়া নতুন পিচ ঢালাই এর ১ কিঃমি সরকারি রাস্তার অধিকাংশ ধ্বসে পড়ছে,চলাচলে চরম দুর্ভোগ ।

হরিরামপুরে বাহিরচর পূর্বপাড়া নতুন পিচ ঢালাই এর ১ কিঃমি সরকারি রাস্তার অধিকাংশ ধ্বসে পড়ছে,চলাচলে চরম দুর্ভোগ ।

নড়াইলে ইউপি সদস্য প্রার্থী পিয়াল খান

নড়াইলে ইউপি সদস্য প্রার্থী পিয়াল খান

ট্রাক চাপায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেল ৪ জনের

ট্রাক চাপায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেল ৪ জনের

ঝিকরগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মীর আতিকুর রহমান

ঝিকরগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মীর আতিকুর রহমান

হালুয়াঘাটে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, একজনকে কারাদণ্ড

হালুয়াঘাটে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, একজনকে কারাদণ্ড

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ