জিবিএন বাংলা

যুক্তিবিদ্যার বদলে প্রবেশপত্রে সমাজকল্যাণ! ভুলের মাশুল দিয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারলেন না রিপা

নিজস্ব প্রতিনিধি

প্রবেশপত্রে বিষয়ের নাম ও কোডে চরম অসংগতির কারণে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারলেন না রিপা দেওয়ান নামে এক পরীক্ষার্থী। সোমবার (১৩ জুলাই) যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা দিতে গিয়ে কেন্দ্র থেকে চোখের জল নিয়ে ফিরে আসতে হয়েছে উলানিয়া মুজাফফর খান ডিগ্রি কলেজের মানবিক বিভাগের এই শিক্ষার্থীকে।

​পরীক্ষায় অংশ নিতে না পেরে কান্নাজড়িত কণ্ঠে কেন্দ্র থেকে বের হয়ে রাস্তার পাশে একটি গাছের নিচে বসে পড়েন রিপা। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্বহর্ণী গ্রামের দিনমজুর ইদ্রিস আলী দেওয়ানের মেয়ে।

​ভুক্তভোগী ও কেন্দ্র সূত্রে জানা গেছে, সোমবার সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয় কেন্দ্রে মানবিক বিভাগের যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। রিপা নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কাছে প্রবেশপত্র জমা দিলে দেখা যায়, তার অ্যাডমিট কার্ডে যুক্তিবিদ্যার পরিবর্তে ‘সমাজকল্যাণ’ বিষয়ের নাম ও কোড উল্লেখ রয়েছে। শিক্ষা বোর্ডের কঠোর বিধিমালার কারণে তাৎক্ষণিকভাবে তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিতে পারেননি কেন্দ্র কর্তৃপক্ষ। এছাড়া ওই সময় শিক্ষার্থীর সঙ্গে তার মূল রেজিস্ট্রেশন কার্ডটিও ছিল না।

​ভুক্তভোগী রিপা দেওয়ান ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, “আমি যুক্তিবিদ্যা বিষয়েই রেজিস্ট্রেশন করেছি এবং কলেজের টেস্ট পরীক্ষাও এই বিষয়েই দিয়েছি। পরীক্ষার মাত্র দুই দিন আগে কলেজ থেকে প্রবেশপত্র হাতে পেলেও বিষয়ের এই মারাত্মক পরিবর্তনের বিষয়টি আমার খেয়াল করা হয়নি। আমি সমাজকল্যাণের কোনো বইও কিনিনি, পড়াশোনাও করিনি। এখন বাবা-মায়ের সামনে কীভাবে মুখ দেখাব? কলেজের শিক্ষকরা যদি প্রবেশপত্র বিতরণের আগে বিষয়টি একটু যাচাই করতেন, তাহলে আজ আমার জীবন থেকে একটা বছর হারিয়ে যেত না।”

​মেয়ের এমন পরিস্থিতিতে ভেঙে পড়েছেন দিনমজুর বাবা ইদ্রিস আলী দেওয়ান। তিনি বলেন, “আমি দিনমজুরের কাজ করে অনেক কষ্ট করে মেয়েকে পড়াশোনা করাচ্ছি। প্রতিষ্ঠানের একটা ভুলের কারণে আজ আমার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত। এই ভুলের পেছনে যারা দায়ী, তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

​একই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা অন্য এক শিক্ষার্থীর অভিভাবক আখি চৌধুরী বলেন, “আমার মেয়ে পরীক্ষা দিতে পারলেও রিপার এই অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে। একটি ভুলের জন্য একটা মেয়ের জীবন এভাবে থমকে যেতে পারে না। এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়সংগত সমাধান হওয়া উচিত।”

​এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রের আহ্বায়ক মামুনুর রশীদ জানান, সোমবার যে বিষয়ের পরীক্ষা ছিল, শিক্ষার্থীর প্রবেশপত্রে সেই বিষয়ের নাম ও কোড ছিল না। বোর্ডের নিয়ম অনুযায়ী প্রবেশপত্রে বিষয় মিল না থাকায় তাকে পরীক্ষায় বসতে দেওয়া সম্ভব হয়নি। পাশাপাশি সে রেজিস্ট্রেশন কার্ডও সাথে আনেনি।

​বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। যদি কলেজের কোনো প্রশাসনিক বা প্রাতিষ্ঠানিক গাফিলতি ও ত্রুটি প্রমাণিত হয়, তবে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”।

বিষয় : বরিশাল মেহেন্দিগঞ্জ

জিবিএন বাংলা

বুধবার, ১৫ জুলাই ২০২৬

যুক্তিবিদ্যার বদলে প্রবেশপত্রে সমাজকল্যাণ! ভুলের মাশুল দিয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারলেন না রিপা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x