জিবিএন বাংলা

পটুয়াখালীর বাউফলে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।

গত সোমবার (১৩ জুলাই, ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাশিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাশিপুর এলাকার বাসিন্দা মো. ওমর ফারুক (২২) এবং মো. সুমন মোল্লা (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার একটি চৌকস দল কাশিপুর এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে ওমর ফারুক ও সুমন মোল্লাকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বাউফল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জিবিএন বাংলা

বুধবার, ১৫ জুলাই ২০২৬

পটুয়াখালীর বাউফলে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x