জিবিএন বাংলা

অসম্পূর্ণ সংযোগ সড়ক: মেহেন্দিগঞ্জ-হিজলা সেতুর সুফল থেকে বঞ্চিত হাজারো মানুষ ‎

‎বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়ন এবং হিজলা উপজেলাকে সংযোগকারী নবনির্মিত সেতুর দুই পাশে মাটি ভরাটের কাজ দীর্ঘ এক বছর ধরে ঝুলে থাকায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। নির্মাণকাজ সম্পন্ন হওয়ার দীর্ঘ সময় পার হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখন স্থানীয়দের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, আন্ধারমানিক ইউনিয়ন ও হিজলা উপজেলা সদরের মধ্যকার যোগাযোগের জন্য নির্মিত সেতুটির মূল কাঠামো গত এক বছর আগেই প্রস্তুত হয়েছে। কিন্তু সেতুর দুই পাশের সংযোগ সড়কের মাটি ভরাটের কাজ আজও শুরু হয়নি। ফলে আধুনিক এই স্থাপনাটি তৈরি হলেও সাধারণ মানুষ এর সুফল থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছেন। এই সেতুটি ব্যবহারের মাধ্যমে প্রতিদিন আন্ধারমানিক ইউনিয়ন থেকে হিজলা উপজেলা সদরে যাতায়াত করেন কয়েকশ শিক্ষার্থী, যারা স্কুল-কলেজে পড়ালেখা করেন। সংযোগ সড়ক না থাকায় শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে খাড়া ঢাল বেয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এছাড়া বিভিন্ন ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

‎স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সেতু হওয়ার পর আমরা ভেবেছিলাম যাতায়াতের কষ্ট দূর হবে। কিন্তু রাস্তার কাজ অসম্পূর্ণ থাকায় এখন উল্টো ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বর্ষাকালে এই ভোগান্তি আরও কয়েকগুণ বেড়ে যায়।

‎ব্যবসায়ী ও স্থানীয় সচেতন মহল দ্রুত এই সেতুর দুই পাশের মাটি ভরাট করে সংযোগ সড়ক নির্মাণের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায়, মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

বিষয় : বরিশাল মেহেন্দিগঞ্জ

জিবিএন বাংলা

শনিবার, ১৮ জুলাই ২০২৬

অসম্পূর্ণ সংযোগ সড়ক: মেহেন্দিগঞ্জ-হিজলা সেতুর সুফল থেকে বঞ্চিত হাজারো মানুষ ‎

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x