জিবিএন বাংলা

জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক ০৪ জন পরিবহন চাঁ*দা*বা*জ গ্রেফতার।

সংরক্ষণ

গত ২৬/০৫/২০২৬ খ্রি. সকাল ০৭.৩০ ঘটিকার সময় "মালঞ্চ পরিবহনের" ড্রাইভার আমিনুল ইসলাম এবং হেলপার নজরুল ইসলাম তাদের বাস যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১১-৩৫৮১ নিয়ে জামালপুর থেকে নারায়ণগঞ্জ আসার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৩ নং ওয়ার্ডস্থ সানারপাড় ইউটার্নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর পৌঁছামাত্র ৭-৮ জন মোটরসাইকেল এর মাধ্যমে রাস্তা বন্ধ করে বাসটি থামিয়ে ড্রাইভার ও হেলপারকে এলোপাতাড়ি চড়, থাপ্পড়, কিল, ঘুসি মেরে নীলা ফুলা জখম করতঃ ভয় ভীতি প্রদর্শন করে এবং চাঁদাদাবি করে। ড্রাইভার ও হেলপার চাঁদার টাকা দিতে অস্বীকার করলে জোরপূর্বক তাদের নিকট থাকা বাসের নগদ ৯,৫০০/- (নয় হাজার পাঁচশত) টাকা, রিংসহ ০১ টি স্পেয়ার চাকা, যার মূল্য অনুঃ ২৮,০০০/-(আটাশ হাজার) টাকা ও গাড়ির কাগজপত্র এবং একটি টেকনো কোম্পানির স্মার্ট ফোন নিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়টি ড্রাইভার ও হেলপার অনন্ত পরিবহনের পরিচালক গোলাম মোস্তফা রানা (৫৬), পিতা- মৃত মোঃ মোসলেহ উদ্দিন, মাতা- আকলিমা খাতুন, সাং-৭২ কলেজ রোড, গলাচিপা, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জকে অবহিত করলে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং ড্রাইভার ও হেলপারের নিকট হতে উল্লিখিত ঘটনা ভালোভাবে শোনেন। পরবর্তীতে গত ২৯/০৫/২০২৬ খ্রি. পুনরায় চাঁদাবাজগণ কাগজপত্র ফেরত দেওয়ার কথা বলে বিকাশ নাম্বারে ৬,০০০/- (ছয় হাজার) টাকা নেয়। এ ঘটনায় মালঞ্চ পরিবহনের পরিচালক গোলাম মোস্তফা রানা (৫৬) সিদ্ধিরগঞ্জ থানায় এজাহার দায়ের করলে একটি চাঁদাবাজি ধারায় মামলা রুজু হয়।

 মামলার রুজু হলে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ জনাব মোঃ হাসিনুজ্জামান মহোদয়-এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ এর ক-জোন ইনচার্জ জনাব নজরুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মিজানুর রহমান, পিপিএম সঙ্গীয় ফোর্স সহ সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড ও মিজমিজি এলাকায় ২২ জুলাই ২০২৬ খ্রিঃ অভিযান চালিয়ে ১. মো. সাখাওয়াত হোসেন সৈকত (৪০), পিতা- মৃত, মোস্তফা কামাল, মাতা- শাহিদা আক্তার, স্থায়ী সাং- চালনা, থানা- পলাশ, জেলা- নরসিংদী; এ/পি সাং- মুক্তিনগর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ২. মো. সেন্টু (৪০), পিতা- মৃত মওলা বক্স, মাতা- আমেনা বেগম, স্থায়ী সাং- কিল্লারপুল, থানা ও জেলা- নারায়ণগঞ্জ; ৩. মো. রবিন (৩৫), পিতা- মৃত খোরশেদ আলম, মাতা- রুবি আক্তার (স্ত্রী- খাদিজা আক্তার), স্থায়ী সাং- কাজীপাড়া, পোঃ- বরাবো, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ এবং ৪. মো. ইউসুফ (২৬), পিতা- মৃত আ. জব্বার, মাতা- মোসা. রাশিদা বেগম, স্থায়ী সাং- ১নং ওয়ার্ড কালীবাড়ি, আমতলী পৌরসভা, থানা- আমতলী, জেলা- বরগুনা, এ/পি সাং- সিআই খোলা (সামছুল হকের বাড়ির ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি ১. মো. সাখাওয়াত হোসেন সৈকত (৪০) এর বিরুদ্ধে জিএমপি, নারায়ণগঞ্জ জেলা ও নরসিংদী জেলায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, দস্যুতার অপরাধে ৬টি মামলা; ২. মো. সেন্টু (৪০) এর বিরুদ্ধে ১টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা; ৩. মো. রবিন (৩৫) এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতির অপরাধে ৬ টি মামলা এবং ৪. মো. ইউসুফ (২৬) এর বিরুদ্ধে চাঁদাবাজি ও দ্রুত বিচার আইনের ০২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামিগণ তাদের সহযোগী অজ্ঞাতনামা অপরাপর আসামিদের নিয়ে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র ও পরিবহন চাঁদাবাজ। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর সহায়তায় ও জ্ঞাতসারে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকাসহ আশপাশ এলাকার সড়ক ও মহাসড়কে অত্র মামলার ঘটনার ন্যায় বিভিন্ন পরিবহন হতে মারপিট করতঃ ভয়ভীতি প্রদর্শন করে বলপূর্বক চাঁদা আদায় করে আসছিলো। গ্রেফতারকৃত আসামিদের পুলিশ জিজ্ঞাসাবাদের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতকের আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে 

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক ০৪ জন পরিবহন চাঁ*দা*বা*জ গ্রেফতার।

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x