জিবিএন বাংলা

দুর্নীতিমুক্ত সুশাসন, উন্নয়ন ও জনকল্যাণমূলক ইউনিয়ন গড়ার প্রত্যয়

খানজাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া তালুকদারের ৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার ১নং খানজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া তালুকদার সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ৮ দফা নির্বাচনী ইশতেহার ও কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন।

প্রকাশিত ইশতেহারে তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচিত হলে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।

গোলাম কিবরিয়া তালুকদারের ঘোষিত ৮ দফা নির্বাচনী ইশতেহার মধ্যে রয়েছে।

১. দুর্নীতি, চাঁদাবাজি ও স্বজনপ্রীতিমুক্ত ইউনিয়ন গড়ে তোলা।

২. ইউনিয়নের সকল রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও উন্নয়ন। ৩. শতভাগ শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ। ৪. কৃষকদের জন্য ভর্তুকি, উন্নতমানের বীজ ও সার প্রাপ্তি সহজীকরণ। ৫. বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে বিতরণ নিশ্চিত করা। ৬. যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে উদ্যোগ গ্রহণ। ৭. মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে কঠোর ভূমিকা পালন। ৮. প্রতিটি ওয়ার্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া তালুকদার বলেন, খানজাপুর ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে একটি উন্নত, নিরাপদ ও মানবিক ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি এই অঙ্গীকার বাস্তবায়নে কাজ করতে চাই।

এদিকে তাঁর এই ৮ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় ভোটারদের মধ্যে নানা ধরনের আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে। অনেকেই ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনসেবামূলক উদ্যোগের বিষয়ে ইতিবাচক প্রত্যাশার কথা জানিয়েছেন।

জিবিএন বাংলা

বুধবার, ২৯ জুলাই ২০২৬

খানজাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া তালুকদারের ৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x