জিবিএন বাংলা

অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্নে সবার দোয়া ও সমর্থন কামনা

৫নং শ্রীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী জি এম শাহজাদা,

ছবি জি এম শাহজাদা

পটুয়াখালী দুমকি উপজেলার ৫নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সমাজসেবক, শিক্ষিত ও তরুণ নেতৃত্বের প্রতীক জি এম শাহজাদা। তিনি বিএনপির রাজপথের লড়াকু সৈনিক, সাবেক লেবুখালী ইউনিয়ন পরিষদের টানা তিনবারের সফল চেয়ারম্যান মরহুম আব্দুর রশিদ গাজীর সুযোগ্য সন্তান।

স্থানীয়দের মতে, জি এম শাহজাদা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ভদ্র, মেধাবী ও জনবান্ধব ব্যক্তিত্ব হিসেবে তিনি এলাকায় ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন।

চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি শ্রীরামপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, জনগণ সুযোগ দিলে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্নের পাশাপাশি সুশাসন, স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক, সুন্দর ও উন্নত শ্রীরামপুর ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন।

এদিকে, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে জি এম শাহজাদার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। অনেকেই আশা প্রকাশ করছেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

বিষয় : পটুয়াখালী দুমকি

জিবিএন বাংলা

বুধবার, ২৯ জুলাই ২০২৬

৫নং শ্রীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী জি এম শাহজাদা,

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x