জিবিএন বাংলা

গৌরনদীতে কথিত ‘জুলাই যোদ্ধা’কে মঞ্চে বক্তব্য দেওয়ানো নিয়ে হট্টগোল

সংরক্ষণ

বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি পরিচয়ে এক ব্যক্তিকে মঞ্চে বক্তব্য দেওয়ানোকে কেন্দ্র করে বিতর্ক ও হট্টগোলের সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়া ওই ব্যক্তিকে ঘিরে নিজেদের আসল জুলাই যোদ্ধ দাবি করা কয়েকজন অংশগ্রহণকারী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, বক্তব্য দেওয়া সোলায়মান নামের ব্যক্তি ২০২৪ সালের ৫ আগস্টের আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তৎকালীন মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তবে জুলাই আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল না বলেও দাবি করেন প্রতিবাদকারীরা।

প্রতিবাদকারীদের আরও অভিযোগ, ৫ আগস্টের পর সোলায়মান নিজেকে সাংবাদিক সোলায়মান তুহিন পরিচয় দিতে শুরু করেন এবং একটি অনলাইন সংবাদমাধ্যমের পরিচয় ব্যবহার করেন। পরবর্তীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ইলিয়াস মিয়ার আত্মীয় পরিচয়ের সূত্রে তাকে গৌরনদী উপজেলা সভাপতি করা হয় বলেও তারা দাবি করেন।

এ নিয়োগের সময়ও দলীয় নেতাকর্মীদের মধ্যে আপত্তি উঠেছিল বলে অভিযোগ করেন তারা। তাদের ভাষ্য, তখন ইলিয়াস মিয়া জানিয়েছিলেন, এলাকায় গণঅধিকার পরিষদের রাজনীতি করার মতো লোকের সংকট থাকায় সোলায়মানকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

এ বিষয়ে সোলায়মানের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ইলিয়াস মিয়া বলেন, আজকে ওখানকার বিষয় আমার কিছু বলার নেই।

অনুষ্ঠানে কথিত জুলাই যোদ্ধা’র পরিচয় ও তাকে মঞ্চে বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ে সৃষ্ট বিতর্কের পর স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও অংশগ্রহণকারীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জিবিএন বাংলা

রোববার, ০৯ আগস্ট ২০২৬

গৌরনদীতে কথিত ‘জুলাই যোদ্ধা’কে মঞ্চে বক্তব্য দেওয়ানো নিয়ে হট্টগোল

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x