ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে সদর থানাধীন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব মোঃ বশির আহমেদ এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ২০০০ (দুই হাজার) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারীকে আটক করেছে।
অদ্য ১৪-০৮-২০২৬ খ্রিঃ তারিখ ১৬:১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ জহির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ভোলা টু লক্ষ্মীপুরগামী মজু চৌধুরীর ঘাট থেকে অভিযান পরিচালনা করে আসামী ১। শামীম হোসেন (৩৬), পিতা- খলিল সরদার, সাং- উত্তর দিঘলদী (০৮ নং ওয়ার্ড), থানা- ভোলা সদর, জেলা- ভোলাকে ২০০০ (দুই হাজার) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।