জিবিএন বাংলা

হিলি সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ সংগঠন বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নতুন দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ফেরদৌস রহমানকে সভাপতি এবং শাহিনুর ইসলাম শাহিন মন্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৮ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এর আগে সকাল ১১টায় সংগঠনের সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে ৩২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সদস্যদের সর্বসম্মতিক্রমে আগের কমিটিকেই পুনরায় দায়িত্ব দিয়ে নতুন দ্বিবার্ষিক কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে ফেরদৌস রহমান সভাপতি ও শাহিনুর ইসলাম শাহিন মন্ডল সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে ১৮ সদস্যের কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করে।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও জোরালোভাবে তুলে ধরার পাশাপাশি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল করতে তারা কাজ করবেন। ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও বন্দরের সার্বিক কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে হিলি স্থলবন্দরের সিএন্ডএফ ব্যবসায়ীদের মধ্যে নতুন উদ্যম ও প্রত্যাশা তৈরি হয়েছে।

জিবিএন বাংলা

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

হিলি সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x