জিবিএন বাংলা

নাশকতার মামলায় মহিলা লীগ নেত্রী কারাগারে

গ্রেফতার মহিলা লীগ নেত্রী বিলকিস সুলতানা সাথী

নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে যশোরের কার্যক্রম নিষিদ্ধ মহিলা লীগ নেত্রী বিলকিস সুলতানা সাথীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাথী ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী এবং মহিলা লীগ যশোর জেলা শাখার শিল্পবিষয়ক সম্পাদক।

কোতোয়ালি ওসি মাসুম খান জানিয়েছেন, যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতার পরিকল্পনার সঙ্গে মহিলা লীগ নেত্রী সাথী জড়িত বলে তাদের কাছে তথ্য-প্রমাণ আছে। সর্বশেষ গত ৩১ জুলাই যশোরে রাজারহাট-রামনগর পিকনিক কর্নারের সামনে আওয়ামী লীগের সরকারবিরোধী মিছিলের পেছনে তার ইন্ধন রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়। আরও পড়ুনআরও পড়ুনশিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

বুধবার (১৯ আগস্ট) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মাসুম খান।

বিষয় : গ্রেফতার যশোর

জিবিএন বাংলা

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নাশকতার মামলায় মহিলা লীগ নেত্রী কারাগারে

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে যশোরের কার্যক্রম নিষিদ্ধ মহিলা লীগ নেত্রী বিলকিস সুলতানা সাথীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাথী ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী এবং মহিলা লীগ যশোর জেলা শাখার শিল্পবিষয়ক সম্পাদক।

কোতোয়ালি ওসি মাসুম খান জানিয়েছেন, যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতার পরিকল্পনার সঙ্গে মহিলা লীগ নেত্রী সাথী জড়িত বলে তাদের কাছে তথ্য-প্রমাণ আছে। সর্বশেষ গত ৩১ জুলাই যশোরে রাজারহাট-রামনগর পিকনিক কর্নারের সামনে আওয়ামী লীগের সরকারবিরোধী মিছিলের পেছনে তার ইন্ধন রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়। আরও পড়ুনআরও পড়ুনশিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

বুধবার (১৯ আগস্ট) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মাসুম খান।

জিবিএন বাংলা

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x