মেহেন্দিগঞ্জের পাতারহাট সাব-রেজিস্টার জামে মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে অনুষ্ঠান আয়োজনের ঘটনায় প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে মসজিদের মুসল্লিরা ব্যানারে উল্লেখ করা হয়েছে, ‘মেহেন্দিগঞ্জ হাজী কল্যাণ ফাউন্ডেশনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবাগত হাজীদের সংবর্ধনা’ উপলক্ষে শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় মসজিদে এ আয়োজন করা হয়। আয়োজক হিসেবে মেহেন্দিগঞ্জ হাজী কল্যাণ ফাউন্ডেশন-এর নাম উল্লেখ রয়েছে।
অভিযোগ রয়েছে, সেকান্দাদ সরদার, সজল চৌধুরী ও সাইফুল হাজীর উদ্যোগে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে অনুষ্ঠান আয়োজন করা হলেও এ বিষয়ে মসজিদ কমিটির কোনো অনুমতি নেওয়া হয়নি।
এমনকি বিষয়ে জানতে চাইলে মসজিদ কমিটির সেক্রেটারি মাস্টার মাকসুদুর রহমান জানান তাদেরকে এ বিষয়ে কিছুই বলা হয়নি।
স্থানীয়দের দাবি, মসজিদ মুসলমানদের পবিত্র স্থান। তাই এর পবিত্রতা ও মর্যাদা রক্ষায় মসজিদের ভেতরে যেকোনো অনুষ্ঠান আয়োজনের আগে কমিটির অনুমতি নেওয়া এবং ধর্মীয় পরিবেশ বজায় রাখা উচিত।