জিবিএন বাংলা

বিরামপুরে পলিপ্রায়াগপুর ইউনিয়ন বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবিঃ জিবিএন বাংলা

‎দিনাজপুরের বিরামপুর উপজেলা পলিপ্রায়াগপুর ইউনিয়ন বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য, সমাজকল‍্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

‎শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫ টায় দূর্গাপুর উচ্চ বিদ‍্যালয় প্রাঙ্গণে পলিপ্রায়াগপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি হায়দার আলী শাহ্ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, জেলা বিএনপি'র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, জেলা বিএনপি'র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ভিপি কমর সেলিমসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষকদল ও মহিলা দলের স্থানীয় নেতাকর্মী ও দলটির প্রাথমিক সদস্যবৃন্দ।

‎‎প্রধান অতিথি'র বক্তব্যে মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, তৃণমূলের কর্মীরাই বিএনপি'র আসল ভিত্তি। বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূলের কর্মীদের সংগঠিত করতে হবে। নিজের নির্বাচনী এলাকা দিনাজপুর-৬ সংসদীয় আসনের চারটি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করার জন্য ধারাবাহিকভাবে সবকটি ইউনিয়নে ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে দলের মতবিনিময় সভা করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

বিষয় : বিএনপি রাজনীতি দিনাজপুর দিনাজপুর

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিরামপুরে পলিপ্রায়াগপুর ইউনিয়ন বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x