জিবিএন বাংলা

দিনাজপুরে তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি

দিনাজপুরে তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি
ছবি : নিজস্ব প্রতিনিধি

দিনাজপুরে তাপমাত্রা আবারও ঊর্ধ্বমুখী হয়ে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

রোববার (৩০ আগস্ট) দুপুর ৩টায় দিনাজপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। একই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনভর আকাশে মেঘের আনাগোনা থাকলেও তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতার কারণে গরমের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।

বিকেলে বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবল অবস্থায় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে রংপুর বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়াবিদরা মনে করছেন, প্রত্যাশিত বৃষ্টিপাত হলে চলমান গরমের তীব্রতা কিছুটা কমবে এবং জনজীবনে স্বস্তি ফিরতে পারে। তবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা
দিনাজপুরে তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি
0:00 0:00
1.0x