গৌরনদী পৌরসভার ২নং ওয়ার্ডকে আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত ও মাদকমুক্ত একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও দীর্ঘদিনের বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মোঃ সত্তার বেপারি। আসন্ন পৌর নির্বাচনে তিনি ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
মোঃ সত্তার বেপারি গৌরনদী পৌরসভার ২নং ওয়ার্ডের বেপারী পাড়ার মরহুম হাসেম বেপারীর কৃতিসন্তান। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক জীবনে তিনি দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন বলে জানা গেছে।
টরকী বন্দরে ব্যবসার সঙ্গে যুক্ত মোঃ সত্তার বেপারি বর্তমানে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে বসবাস করছেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
কাউন্সিলর প্রার্থী হিসেবে তাঁর অন্যতম লক্ষ্য হলো ২নং ওয়ার্ডের রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা বৃদ্ধি, মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দেওয়া।
মোঃ সত্তার বেপারি বলেন, ২নং ওয়ার্ডবাসী আমাকে সুযোগ দিলে এলাকার মানুষের পাশে থেকে ওয়ার্ডটিকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। এ জন্য দল-মত নির্বিশেষে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।