জিবিএন বাংলা

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮
থেমে থাকা ট্রাকে গাড়ির ধাক্কায় ভারতে নিহত আটজন।

ভারতের কেরালার ত্রিশুর জেলায় মহাসড়কের পাশে থেমে থাকা একটি লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ধাক্কা দিলে অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে পুলিশকে উদ্ধৃত করে জানানো হয়েছে, নিহতরা সবাই প্রতিবেশী তামিলনাড়ুর শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে কাইপামঙ্গলমের পানাম্বিকুন্নু এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুবায়ুর দিক থেকে কোদুঙ্গাল্লুরের দিকে যাওয়ার পথে তামিলনাড়ুর নম্বরপ্লেটযুক্ত গাড়িটি রাস্তার পাশে পার্ক করা ট্রাকের পেছনে প্রচণ্ড শক্তিতে ধাক্কা খায়।

jwARI.fetch( $( "#ari-image-jw6a9b9718288d3" ) );

দুর্ঘটনার তীব্রতায় গাড়িতে থাকা আট যাত্রীই ঘটনাস্থলে প্রাণ হারান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যৌথ উদ্ধার অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্ত ও শনাক্তকরণের জন্য ত্রিশুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

বিষয় : ভারত বিশ্ব সংবাদ এশিয়া

জিবিএন বাংলা

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতের কেরালার ত্রিশুর জেলায় মহাসড়কের পাশে থেমে থাকা একটি লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ধাক্কা দিলে অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে পুলিশকে উদ্ধৃত করে জানানো হয়েছে, নিহতরা সবাই প্রতিবেশী তামিলনাড়ুর শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে কাইপামঙ্গলমের পানাম্বিকুন্নু এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুবায়ুর দিক থেকে কোদুঙ্গাল্লুরের দিকে যাওয়ার পথে তামিলনাড়ুর নম্বরপ্লেটযুক্ত গাড়িটি রাস্তার পাশে পার্ক করা ট্রাকের পেছনে প্রচণ্ড শক্তিতে ধাক্কা খায়।

jwARI.fetch( $( "#ari-image-jw6a9b9718288d3" ) );

দুর্ঘটনার তীব্রতায় গাড়িতে থাকা আট যাত্রীই ঘটনাস্থলে প্রাণ হারান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যৌথ উদ্ধার অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্ত ও শনাক্তকরণের জন্য ত্রিশুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

জিবিএন বাংলা

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা
ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮
0:00 0:00
1.0x