জিবিএন বাংলা

জোড়া গোল ও অ্যাসিস্টে এমএলএসে ইতিহাস কাভানের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জোড়া গোল ও অ্যাসিস্টে এমএলএসে ইতিহাস কাভানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। দুর্দান্ত ফর্মে থাকা ১৬ বছর বয়সী এই মিডফিল্ডার সান দিয়েগোর বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের ৫-০ গোলের জয়ে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেছেন। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ২০২৬ মৌসুমের ২৬তম ম্যাচডের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

১৬ বছর ৩৫১ দিন বয়সে এই পুরস্কার জিতে এমএলএস ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হলেন কাভান। তার আগে আছেন ফ্রেদি আদু ও সান্তিনো কোয়ারান্তা। ১৫ বছর ৩৪২ দিন বয়সে এই কীর্তি গড়ে সবচেয়ে কম বয়সে ম্যাচডের সেরা হওয়ার রেকর্ডটি আদুর দখলে। কোয়ারান্তা পুরস্কারটি জিতেছিলেন ১৬ বছর ২৭৫ দিন বয়সে।

সান দিয়েগোর স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। বিরতির ঠিক আগে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফিলাডেলফিয়াকে এগিয়ে দেন কাভান। বিরতির পর ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

এর পাঁচ মিনিট পর ব্রুনো দামিয়ানির গোলে ব্যবধান বাড়ায় ফিলাডেলফিয়া। ৮৭ মিনিটে সান দিয়েগোর মিডফিল্ডার আনিবাল গোদোর আত্মঘাতী গোলে আসে চতুর্থ গোল। যোগ করা সময়ের শেষদিকে মালিক জাকুপোভিচ করেন পঞ্চম গোল।

কাভানের এই অর্জনে আরও একটি রেকর্ডে নাম উঠেছে ফিলাডেলফিয়া ইউনিয়নের। আগের ম্যাচডেতে দলের ব্রুনো দামিয়ানি সেরা খেলোয়াড় হওয়ার পর এবার কাভানও একই পুরস্কার জিতেছেন। এমএলএসে একই দলের দুই ভিন্ন খেলোয়াড়ের টানা দুই ম্যাচডেতে সেরা হওয়ার ঘটনা এটি দ্বিতীয়বার। গত মৌসুমে লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে ৩৪ ও ৩৫তম ম্যাচডেতে এই কীর্তি গড়েছিলেন সন হিউং-মিন ও ডেনিস বুয়াঙ্গা।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ফিলাডেলফিয়ার হয়ে ২৯ ম্যাচে কাভানের গোল ও অ্যাসিস্ট দুটিই ৯টি। সান দিয়েগোর বিপক্ষে বড় জয়ের পর ২৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের সপ্তম স্থানে আছে ফিলাডেলফিয়া ইউনিয়ন।

বিষয় : কাভান সুলিভান মেজর লিগ সকার

জিবিএন বাংলা

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জোড়া গোল ও অ্যাসিস্টে এমএলএসে ইতিহাস কাভানের

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x