জিবিএন বাংলা

গৌরনদীর বার্থী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এইচ এম তারিকুল রহমান ইসলাম কাফির গণসংযোগ

ছবি : জিবিএন বাংলা

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী ২নং বার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম তারিকুল রহমান ইসলাম কাফি ব্যাপক গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। গণসংযোগকালে তিনি একটি আধুনিক, মাদকমুক্ত ও ডিজিটাল বার্থী ইউনিয়ন গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ধানডোবা স্কুল এলাকা থেকে তাঁর এ নির্বাচনী গণসংযোগ কর্মসূচি শুরু হয়। পরে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক, বাণিজ্যিক বাজার ও জনবহুল এলাকায় গমন করেন এবং সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তারিকুল রহমান বলেন, "বার্থী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিনের অবহেলিত সড়ক ও পানি নিষ্কাশন ব্যবস্থার টেকসই সংস্কার, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে।"

তিনি আরও জানান, ইউনিয়নের প্রতিটি নাগরিক সেবা যেন সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি ছাড়া ঘরে বসে পেতে পারে, সে লক্ষ্যে একটি আধুনিক সেবা কেন্দ্র ও ডিজিটাল তথ্য কেন্দ্র গড়ে তোলা হবে। একই সাথে খেটে খাওয়া মেহনতি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও ইউনিয়ন জুড়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

গণসংযোগ চলাকালে প্রার্থীর সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরুব্বি ও বিপুল সংখ্যক তরুণ সমর্থক উপস্থিত ছিলেন। গণসংযোগকালে এলাকার সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং এলাকার উন্নয়নমূলক কর্মপরিকল্পনা শুনে সন্তোষ প্রকাশ করেন।

পরিশেষে মোটরসাইকেলযোগে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ধুরিয়াইল গ্রামের বিএনপি বাজার এলাকায় গিয়ে এ দিনের গণসংযোগ কর্মসূচি সফলভাবে শেষ হয়।

জিবিএন বাংলা

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীর বার্থী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এইচ এম তারিকুল রহমান ইসলাম কাফির গণসংযোগ

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x