জিবিএন বাংলা

আগৈলঝাড়ায় বিস্ময়বালক হাফেজ মুসাঈবকে সম্মাননা দিলেন এমপি জহির উদ্দিন স্বপন

ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় পবিত্র কোরআনুল কারীম হিফজ সম্পন্নকারী বিস্ময়বালক হাফেজ মুসাঈব হোসেনকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। ক্ষুদে এই হাফেজের অসাধারণ সাফল্যে গভীর স্নেহ ও ভালোবাসা প্রকাশ করে তাঁর হাতে উপহার সামগ্রী তুলে দেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপন।

সম্মাননা স্মারক হিসেবে তিনি হাফেজ মুসাঈবের হাতে পবিত্র কোরআনুল কারীম, তাসবিহ ও জায়নামাজ তুলে দেন। এ সময় তিনি ক্ষুদে হাফেজের মেধা ও দ্বীনি আলোকযাত্রার ভূয়সী প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব জহির উদ্দিন স্বপন হাফেজ মুসাঈব হোসেনের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং দ্বীনি জ্ঞান অর্জনের ধারাবাহিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া করেন। স্থানীয় সুধীজন ও আলেম-ওলামারা এ সময় উপস্থিত ছিলেন এবং বিস্ময়বালক মুসাঈবের এই অর্জনে তার পরিবার ও শিক্ষকদের মোবারকবাদ জানান।

জিবিএন বাংলা

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আগৈলঝাড়ায় বিস্ময়বালক হাফেজ মুসাঈবকে সম্মাননা দিলেন এমপি জহির উদ্দিন স্বপন

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x