জিবিএন বাংলা

‎আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে মাদক নিয়ন্ত্রণে সম্ভব না, সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

নিজস্ব প্রতিনিধি

‎মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

‎তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গড়তে পাড়া-মহল্লার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।

‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে ও অডিটোরিয়ামে বিভিন্ন অনুদানের চেক, ঢেউটিন, শিক্ষার্থীদের বাইসাইকেল, কৃষকদের স্প্রে মেশিন, সার ও সবজি বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

‎তিনি মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। জনসচেতনতা ও জনগণের সহযোগিতার মাধ্যমেই এ ভয়াবহ সামাজিক ব্যাধি মোকাবিলা করা সম্ভব।

‎এছাড়াও বৃহস্পতিবার দিনপ‍্যাপী বিরামপুর উপজেলার বিনাইল, জোতবানি ও মুকুন্দপুর এ তিনটি ইউনিয়নে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আলাদাভাবে অনুষ্ঠিত তিনটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল‍্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

‎আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে মাদক নিয়ন্ত্রণে সম্ভব না, সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x