জিবিএন বাংলা

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় হামলা, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে

নলচিড়ায় চা দোকানিকে কুপিয়ে জখম, ৫৮ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

ছবি : জিবিএন বাংলা

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া বাজারের চা দোকানি মানিক বেপারীকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যবসার মালামাল কেনার জন্য সাথে থাকা নগদ ৫৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা

শনিবার (৭ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের পায়তির ব্রিজের উত্তর পাশে বাছের মিয়ার বাড়ির সামনে পাকা সড়কে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক বেপারী সাইকেলযোগে নলচিড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কলাবাড়িয়া গ্রামের কয়েকজনসহ ৮ থেকে ১০ জনের একটি দল তাঁর পথরোধ করে। একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাঁর সঙ্গে থাকা নগদ ৫৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এ সময় এক অজ্ঞাতনামা ভ্যানচালক স্থানীয় একটি দোকানে গিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে আশোকাঠী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার নিয়ে যাওয়া হয়। বর্তমানে ধানমন্ডি এ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছে।  হামলায় তাঁর হাতের কবজিতে গুরুতর আঘাত লেগেছে।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে যাদের নাম উঠে এসেছে, তাঁরা হলেন মো. জামাল খান (পিতা মৃত সিরাজ খান), সোহেল খান (পিতা মৃত সিরাজ খান), ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মুন্না খান (পিতা বাবুল খান), কলাবাড়িয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সবুজ খান (পিতা আলতাফ খান), ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, এবং বাবুল, সুমনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নলচিড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. জুয়েল সরদার জানান, প্রবাসফেরত মানিক বেপারী নলচিড়া বাজারের ইকবাল স্টোরে চায়ের দোকান পরিচালনা করেন। দোকানের ভেতরে পার্টিশন দিয়ে ক্রেতাদের বসার ব্যবস্থা রয়েছে। অভিযোগ রয়েছে, এই সুযোগ কাজে লাগিয়ে তারা কয়েকজন অসাধু ব্যক্তি দোকানের পেছনে বসে মাদক বিক্রি করতেন।

জুয়েল সরদারের দাবি, গত ৫ নভেম্বর মানিক বেপারী দোকানে বসে মাদক বিক্রির বিষয়টি দেখতে পান। পরে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের দোকানে এসে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য নিষেধ করেন। বিষয়টি তিনি স্থানীয় বিএনপি নেতা ও গৌরনদী উপজেলা বিএনপির সদস্য মামুন স্বপন হাওলাদারকে জানান। এ সময় মনির সিকদার, হুমায়ুন কাজী ও কুদ্দুস হাওলাদার উপস্থিত ছিলেন।

জুয়েল সরদারের অভিযোগ, মাদক বিক্রিতে বাধা দেওয়ার ঘটনার জের ধরেই শনিবার দুপুরে মানিক বেপারীর ওপর এ হামলা চালানো হয়েছে। আহত মানিক নলচিড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নুর জামান বেপারীর ছোট ভাই।

তিনি আরও বলেন, একজন সাধারণ ব্যবসায়ীকে এভাবে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিষয় : বরিশাল গৌরনদী

জিবিএন বাংলা

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

নলচিড়ায় চা দোকানিকে কুপিয়ে জখম, ৫৮ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x