জিবিএন বাংলা

সামান্য বৃষ্টিতেই ভেসে যায় ঘর, নিরাপত্তা ও মাথা গোঁজার ঠাঁই চান ৭০ বছরের বৃদ্ধা কনক হালদার

ছবি : জিবিএন বাংলা

বরিশালের গৌরনদী উপজেলার বাথী ইউনিয়নের পশ্চিম সোমাদ্দারপাড় গ্রামে (সোমাদ্দারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন) মানবেতর জীবনযাপন করছেন ৭০ বছর বয়সী নিঃসন্তান বিধবা কনক হালদার। প্রয়াত দীনবন্ধু হালদারের স্ত্রী কনক হালদারের বর্তমানে স্বামী বা সন্তান—কেহই নেই। দীর্ঘদিন ধরে তিনি জরাজীর্ণ একটি ছোট্ট টিনের ঘরে বসবাস করে আসছেন।  

​ঘরটি এতটাই নড়বড়ে হয়ে পড়েছে যে, একটু জোরে বাতাস হলেই তা ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাতে হয় এই বৃদ্ধাকে। শুধু তা-ই নয়, সামান্য বৃষ্টিতেই ঘরের চালে পানি পড়ে ভেতরের সবকিছু একাকার হয়ে যায়। বর্তমানে স্থানীয়দের সহায়তায় কোনোমতে দিনাতিপাত করছেন তিনি। জীবনের শেষ সময়ে এসে একটি নিরাপদ মাথার ওপর ছাদ বা আশ্রয়ই এখন তাঁর একমাত্র আকুতি।  

​স্থানীয় বাসিন্দারা জানান, বিধবা ও নিঃসন্তান কনক হালদারের নিজস্ব কোনো নিরাপদ থাকার জায়গা নেই। সরকারি-বেসরকারি সহায়তা কিংবা সমাজের কোনো হৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতায় তাঁর জন্য একটি ছোট ঘরের ব্যবস্থা করা গেলে তিনি শেষ বয়সে একটু নিরাপদে বাঁচতে পারতেন। এ বিষয়ে সচেতন এলাকাবাসী কনক হালদারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন।  

​এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীম জানান, “বিষয়টি আমার জানা ছিল না। এ ব্যাপারে দ্রুত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জিবিএন বাংলা

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সামান্য বৃষ্টিতেই ভেসে যায় ঘর, নিরাপত্তা ও মাথা গোঁজার ঠাঁই চান ৭০ বছরের বৃদ্ধা কনক হালদার

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x