জিবিএন বাংলা

বিরামপুরে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত জেলা কমিটিকে সংবর্ধনা

ছবি : নিজস্ব প্রতিনিধি

‎দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ১১৬৭) -এর নবনির্বাচিত জেলা কমিটিকে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

‎শনিবার (৩১ অক্টোবর) দিনাজপুরের বিরামপুরে চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

‎বিরামপুর স্ট্যান্ড কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে সংবর্ধনা জানানো হয়েছে।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো: ফজলে রাব্বি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো: আব্দুল কাইয়ুম।

‎বিরামপুর স্ট্যান্ড কমিটির সম্পাদক মো: মুকুল সরকার অনুষ্ঠানটি পরিচালনা করেন।

‎এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন‍্যান‍্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসেবে বিরামপুর উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা মো: শফিকুল আলম মামুন, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা মো: শিরন আলম উপস্থিত ছিলেন।

‎এতে বিরামপুর স্ট‍্যান্ড কমিটির নেতৃবৃন্দ ও শ্রমিক ইউনিয়নের অন‍্যান‍্য সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন।

‎আয়োজকরা আশা করছেন, এ আয়োজনের মধ্য দিয়ে পরিবহন শ্রমিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে। পাশাপাশি শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

‎

জিবিএন বাংলা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

বিরামপুরে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত জেলা কমিটিকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x