জিবিএন বাংলা

র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ

গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন
ছবি : নিজস্ব প্রতিনিধি

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা সমবায় কর্মকর্তা লতিফা আকতারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মো. হালিম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মো. মাইনুল হোসেন খান, নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি শাহ আলম, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি জামাল খান ও আনিছুর রহমানসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সফল সমবায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জিবিএন বাংলা

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা
গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন
0:00 0:00
1.0x