ক্রীড়া সংগঠক সৌরভের পক্ষ থেকে ভলিবল ও নেট বিতরণ
নড়াইলে তরুণ খেলোয়াড়দের মাঝে ভলিবল ও নেট বিতরণ করেছেন ক্রীড়া সংগঠক আশিকুর রহমান সৌরভ। খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়ানো এবং মাঠে খেলাধুলার পরিবেশ তৈরি করার লক্ষ্যে তিনি এ উদ্যোগ নেন। ২১ তারিখ রোজ শুক্রবার নড়াইল জেলার কালিয়া উপজেলার বারইপাড়া ভলিবল ক্লাবকে তিনি এই ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় সৌরভ বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই খেলোয়াড়দের প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছেন তিনি। তিনি আরও বলেন, নড়াইলের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে। তার এই উদ্যোগে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন। ক্রীড়া সামগ্রী প্রত্যাশীরা বলেন আমাদের ক্লাবের খেলোয়াদের অনুশীলনের জন্য ভলিবল এবং নেটের প্রয়োজন ছিলো সেটি আমরা পেয়েছি। ক্রীড়া সংগঠক আশিকুর রহমান সৌরভ নড়াইলের বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। বিশেষ করে ভলিবলের উন্নয়ন ও নতুন খেলোয়াড় তৈরিতে তিনি কাজ করে যাচ্ছেন।