ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
জিবিএন বাংলা

নড়াইলে ইউপি সদস্য প্রার্থী পিয়াল খান

নড়াইলে ইউপি সদস্য প্রার্থী পিয়াল খান

আসন্ন নড়াইলের কালিয়া উপজেলার  বাবরা - হাচলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন পিয়াল খান। তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করছেন এবং এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় তারা পিয়াল খানকে সমর্থন করছেন। তারা আরো বলেন পিয়াল আমাদের  এলাকার সন্তান সে আমাদের বিপদে সব সময় পাশে থাকে তাকে আমরা আমাদের মেম্বার হিসেবে চাই। 

পিয়াল খান বলেন, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং যুবসমাজের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আমি জনগণের প্রতিনিধি হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। সবার সমর্থন ও ভালোবাসা পেলে সেই দায়িত্ব সততার সঙ্গে পালন করব।

পিয়াল খান রাজনৈতিক ভাবে ছাত্রদলের একজন কর্মী তিনি অনেক আগে থেকেই ছাত্রদলের ব‍্যানারে জনসেবা করে আসছেন বলে জানা যায়।

বিষয় : বিএনপি রাজনীতি

জিবিএন বাংলা

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নড়াইলে ইউপি সদস্য প্রার্থী পিয়াল খান

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশক নামঃ মোঃ মিজানুর রহমান

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা
নড়াইলে ইউপি সদস্য প্রার্থী পিয়াল খান
0:00 0:00
1.0x